images

বিনোদন

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, অল্পের জন্য বাঁচল প্রাণ 

বিনোদন ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

একাধিকবার আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিগ বস প্রতিযোগী অনুরাগ ডোভাল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতের দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ঘটেছে ঘটনাটি। এরইমধ্যে অনুরাগের আত্মহত্যা চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, তিনি লাইভে এসে নিজের মাকে উদ্দেশ্য করে বলেন, “মা, যদি পরের জন্মে তোমার কাছে আসি, তা হলে শুধুই ভালোবাসা দিও।” এরপর গাড়ির গতি বাড়িয়ে বলেন, “চলো, শেষ ড্রাইভে যাই”। ১৫০ কিমি বেগে তখন গাড়ি ছুটছিল তার। ভিডিও শেষ হয় দুর্ঘটনার পর। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে অনুরাগের চোখ কান্নায় ভেজা!

প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অনুরাগকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে ভর্তি করেন আইসিইউতে। বিষয়টি জানতে পেরে হাসপাতালে যান অন্য এক ইনফ্লুয়েন্সার  দীপক কাঠুরিয়া। 

তার লাইভে দেখা যায়, হাসপাতালের শুয়ে অনুরাগ। যন্ত্রণায় কাতর। দীপক তার হাত ধরে বলেন, “দ্বিতীয় জন্ম হলো আপনার। সৃষ্টিকর্তাকেকে ধন্যবাদ জানিয়ে হাসুন।” দীপকের অনুরোধে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে অনুরাগের ঠোঁটের কোণায়। 

এদিকে খবর পেয়ে অনুরাগকে দেখতে হাসপাতালে যান ‘বিগ বস ১৭’-য় যোগ দেওয়া কয়েকজন প্রতিযোগী। প্রত্যেকে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে লাইভে এসে অনুরাগের সুস্থতা কামনা করেন।