বিনোদন ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১১:৩৯ পিএম
হঠৎ সামাজিক মাধ্যমে সয়লাব সংগীতশিল্পী হায়দার আলীর মৃত্যুর খবরে। শনিবার (৭ মার্চ) বিকেল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খোজ নিয়ে জানা গেছে তিনি সুস্থ আছেন এবং তিনি বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমের পক্ষ থেকে থেকে গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই মুঠোফোনে কল রিসিভ করেন। গণমাধ্যমকে হায়দার জানান, তিনি সুস্থ আছেন, বাসায় আছেন। মৃত্যুর খবরে বিরক্তি প্রকাশ করেন তিনি।
হায়দার হোসেন বলেন, ‘এ ধরনে গুজব ছড়ানো একেবারেই উচিত নয়। আমাকে অসংখ্য মানুষ কল করছেন। আমি সুস্থ আছি জানিয়ে সবাইকে আশ্বস্ত করছি। এ ধরনের খবর ছড়ানো খুবই বিরক্তিকর। যারাই এ ধরনের সংবাদ ছড়িয়েছেন সঠিক করেননি।’
ইএইচ/