images

বিনোদন

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী বশির আহমেদ

বিনোদন ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৬ এ ভূষিত করা হচ্ছে প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ। পাকিস্তান আমলে তিনি আহমেদ রুশদি।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রায়ত সংগীতশিল্পীকে মরণত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। একই বিভাগে সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন হানিফ সংকেত। 

এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 

কে এই বশির আহমেদ? 

১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন বশির আহমেদ। তার বাবার নাম নাসির আহমেদ। দিল্লির এক মুসলীম পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সংগীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’-এর কাছে তালিম নেন। 

১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় চলে আসেন। বাংলাদেশে আসার পাকিস্তানি চলচ্চিত্রের গান কণ্ঠ দিয়েছিলেন বশির আহমেদ। তার কণ্ঠে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘তালাশ’ চলচ্চিত্রে কিংবদন্তি শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন।

২০১৪ সালের ১৯ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

ইএইচ/