Dhaka Mail Logo

বিনোদন

সালমানকে ভয় পান ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

১৯ জুলাই ২০২২, ১০:২৩ এএম

সালমানের হাত ধরে বলিউড দুনিয়ায় নাম লিখিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন তারা। যদিও সে প্রেম স্থায়ী হয়নি। একটা সময় ভেঙে যায় তাদের সম্পর্ক।

এরপর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। এখানেও পরিণতি পায়নি প্রেম। সবশেষ ভিকি কৌশলের সঙ্গে গোপনে প্রেম পর্ব শেষ করে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

এদিকে সালমানের সঙ্গে প্রেম না থাকলেও নিয়মিত যোগাযোগ আছে তাদের মধ্যে। একসঙ্গে সিনেমাও করছেন। মুম্বাইয়ের এক গণমাধ্যমে ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি সালমানকে ভয় পান।

ক্যাটরিনা বলেন, ‘‘অনেক সময়ে সালমানের সঙ্গে সাক্ষাৎকার দিতে বসতে হয়েছে। তখন সালমান যে কখন কী বলে বসবেন, সেই ভয়ে থাকতাম। ওর কথা কীভাবে শেষ হবে—তার কোনো ঠিক থাকত না।’

সালমানের সঙ্গে ক্যাটরিনা ‘টাইগার-থ্রি’ সিনেমায় কাজ করছেন। ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

আরএসও