images

বিনোদন

অভিনেতা বৈদ্যনাথ মারা গেছেন 

বিনোদন প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ ৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

ঢাকা মেইলকে অপু জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যশোরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আজ।

এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে বৈদ্যনাথের মৃত্যু সংবাদ দেন অপু। নিজের ফেসবুকে তার একটি ছবি প্রকাশ করে লেখেন, অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

অপুর ওই পোস্টে মৃত অভিনেতার জন্য অনেকে শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তাঁর আত্মার শান্তি কামনা করছি। এছাড়া গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে শোক জানিয়েছেন।