images

বিনোদন

আরও এক অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, স্ক্রিনশট প্রকাশ করলেন স্ত্রী

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

আরও এক অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। ছোটপর্দার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযোগ এনেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। সেইসঙ্গে এনেছেন মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ। 

দীপ্তির অভিযোগ, তার স্বামী আফজাল সুজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে মডেল ও অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণার। তৃষ্ণা-সুজনের মধ্যকার বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট সামনে এনেছেন তিনি। 

ওই পোস্টে দীপ্তি তার নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি যুক্ত করেছেন। জানিয়েছেন দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন বলে জানান তিনি।
অভিযোগের তালিকায় আরও উঠে এসেছে সুজনের মাদকাসক্তির বিষয়টি। দীপ্তি বলেন, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন।

চরম অমানবিকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভইন সম্পর্কে ছিলেন। বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, বর্তমানে সুজনের পক্ষ থেকে আসা মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, ‌আমি একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই।