images

বিনোদন

চাকরিতে যোগ দিতেই বদলে যায় সোনিয়া, দুর্ঘটনায় পা ভাঙে পলাশের 

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

নিজের দেখা সত্য ঘটনা অবলম্বনে নাটক নির্মাণ করেছেন মাহিন খান।‘বেসড অন ট্রু স্টোরি’ নামের এই নাটকটি আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

গল্পে দেখা যাবে, স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যায় সোনিয়া। স্বামী পলাশও যায় তার সঙ্গে। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে তারা। দুজনেরই স্বপ্ন ছিল  বিদেশে পাড়ি জমানো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। 

সোনিয়া পড়াশোনা করে। পলাশ একটি রেস্টুরেন্টে চাকরি করে। পলাশ যা আয় করে তাতে টানাপোড়েনের মধ্যেই চলতে হয় তাদের। বিষয়টা ভালো লাগে না সোনিয়ার। সে নিজেও কিছু আয় করে পলাশকে সহযোগিতা করতে চায়। এক বান্ধবীর মাধ্যমে এক শোরুমে পার্ট টাইম জব পেয়ে যায়। 

কিন্তু পলাশ রাজি না। সে চায় সোনিয়া শুধু পড়াশোনা করবে। এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা চলে। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত পলাশকে রাজি করিয়ে জব শুরু করে সোনিয়া। ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের দিনরাত্রি। পলাশ কাজ শেষে বাসায় এসে অপেক্ষা করে সোনিয়ার জন্য। মাঝে মাঝে সোনিয়া দেরি করে আসে। 

এসব ভালো লাগে না পলাশের। বাসায় ফিরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে সোনিয়া বিষয়টা ভালোভাবে নেয় না। এরকম নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে মনমালিন্য চলতে থাকে। এরমধ্যে এক দুর্ঘটনায় পা ভেঙ্গে যায়। এভাবে এগিয়ে যায় গল্প। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির।