বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
সম্প্রতি সাতপাকে ঘুরেছেন রাশমিকা-বিজয়। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের রিসেপশন। উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী শুরু করে বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের। নতুন খবর, হঠাৎ বিরোশেরের রিসেপশনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। তবে কি বিপদের আশঙ্কা? চলছে গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন বিজয়-রাশমিকা। তারা দুজনেই বিরোশের রিসেপশনে অতিথি।
এছাড়া বলিউডের প্রথম সারির অভিনেতাদের আমন্ত্রণ করেছেন তাঁরা। তেলুগু, তামিল, মালায়ালম, কন্নড় ছবির অভিনেতারাও বিরোশের গ্র্যান্ড রিসেপশনে আসতে পারেন। সবমিলিয়ে আমন্ত্রিতদের তালিকা হাই প্রোফাইলে ঠাঁসা।
এরইমধ্যে নাকি ভারতীয় প্রশাসন বিজয়-রাশমিকার বিয়ের নিরাপত্তা নিয়ে বৈঠক সেরেছেন। সূত্রের খবর, পথেঘাটে ভিড়ভাট্টা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আমন্ত্রিতদের তালিকাও কাটছাঁট করতে বলা হয়েছে নবদম্পতিকে। তাতে নাকি রাজিও হয়ে গিয়েছেন বিরোশ।
কারণ, তাদের বিয়ে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা চান না তারা। তাই অনুষ্ঠানের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিয়ের মতো রিসেপশনের ক্ষেত্রেও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। আমন্ত্রিত ছাড়া কাউকে এই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না।