images

বিনোদন

ক্যাটরিনা আর বলিউডে ফিরতে পারবেন না! 

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

মাতৃত্বের পর বলিউড অভিনেত্রীদের আড়ালে চলে যাওয়ার গল্পটা পুরনো। গেল বছরের শেষের দিকে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় লেখক শোভা দের। ক্যাটরিনাও আর ফিরতে পারবেন না বলে মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে শোভা বলেন, “আমি মোটেই নিশ্চিত নই, সন্তান হওয়ার পর ক্যাটরিনা কইফ আগের মতো ফিরে আসতে পারবেন কি না। একই ভাবে, এখন কিয়ারা আদভানিকেও মানুষ আগের মতো দেখবে কি না, সেটাও নিশ্চিত নই।”

cat_20250915_155234461

এদিকে মা হয়েছেন প্রিয়াঙ্কা, দীপিকা ও আলিয়া। তবে তাদের নিয়ে শোভার মনোভাব ভিন্ন। তার কথায়, “যাঁদের নাম উল্লেখ করছেন, তাঁরা পর্দায় অসাধারণ এবং বাণিজ্যিক দিক থেকেও সফল। তাই তাঁদের গল্প আলাদা। আলিয়ার ক্ষেত্রে মানুষ তাঁকে দেখার সময় মাতৃত্বের কথা ভাবে না। তাই এঁরা দ্রুত কাজে ফিরতে পেরেছেন।”

গেল বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরমধ্যে কেটে গেছে সাড়ে তিন মাস। প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। সম্প্রতি আড়াল ভেঙেছেন। গত ২৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন তিনি। ক্যাটকে দেখা যায় তার ব্যক্তিগত গাড়ির ভেতরে।