Dhaka Mail Logo

বিনোদন

সালমান যা করেছেন জীবনেও ভুলব না, বললেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

পর্দার বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর অসংখ্য গল্প রয়েছে সালমান খানের। অচেনা শিশু থেকে সহকর্মী অগণিত মানুষের পাশে দাঁড়িয়েছেন রিনি। এবার ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী সুধা চন্দ্রন জানালেন, তার জন্য সালমান যা করেছেন তা জীবনেও ভুলবেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুধার মা তখন হাসপাতালে। ক্যানসারের সঙ্গে লড়ছেন। মায়েরর দেখভালের জন্য সুধাও ছিলেন সেখানে। এমন সময় সালমান খান ফোন করেন তাকে।

সুধার কথায়, ‘‘একটি ছেলে হঠাৎ এগিয়ে এসে বলল, ‘স্যার কথা বলবে আপনার সঙ্গে।’ ফোন ধরতেই বুঝলাম ওপারে কে। সালমান বলেন, ‘আপনার মা হাসপাতালে ভর্তি। কোনো সাহায্যের দরকার?’” পাল্টা অভিনেত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তার মায়ের অসুস্থতার খবর সলমনের কাছে গেল কী করে? সালমান বলেন, ‘‘সেটা একেবারেই বড় কথা নয়। তবে আপনার সাহায্যের দরকার হলে, যে কোনো সময় ফোন করতে পারেন।” 

অভিনেত্রীর কথায়, “সালমানের মনটা খাঁটি সোনা দিয়ে তৈরি। উনি সে সময় যা করেছেন, জীবনে ভুলব না।’’ তবে সুধাই প্রথম নন, আরও অনেককেই কঠিন সময় বলিউড ভাইজান সাহায্য করেন বলে শোনা যায়।