বিনোদন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা প্রকাশ করলেন অভিনেত্রী। দীর্ঘ সাত বছরের প্রেমিকাকে নিজের ‘স্বামী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন রাশমিকা।
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী লেখেন, ‘মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা কেমন তা শিখিয়েছে। আমাকে দেখিয়েছে কেমন করে শান্তিতে থাকা যায়! সে আমাকে প্রতিদিন বড় স্বপ্ন দেখতে এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে সাহস জুগিয়েছেন। আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম।’

তিনি আরও লিখেছেন, ‘এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যেন কেউ দেখছেই না। মানুষটি আমাকে বুঝিয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা। বিশ্বাস করও আমি মানুষটার ওপর একটা বই লিখতে পারি! আমি সেই নারী হতে পেরেছি যা আমি সব সময় হতে চেয়েছি। আমি সত্যিই আশীর্বাদধন্য।’
জীবনের প্রতিটি সাফল্য, সংগ্রাম এবং সুখে-দুখে বিজয় পাশে ছিলেন বলেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিজয়ের স্ত্রী হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান দাবি করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ইএইচ/