বিনোদন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
অবশেষে বিজয় ও রাশমিকার সাত বছরের সম্পর্কের পরিণয় ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বেঁধেছেন এই তারকা জুটি। রাজকীয়ভাবে বিয়েতে দাওয়াত পেয়েছিলেন দুইবারের পরিবারের কাছের মানুষ।

বিয়েতে বিজয়-রাশমিকার পোশাকে ছিল ঐতিহ্যের ছাপ। অভিনেত্রীর শরীর জুড়ে শোভা পাচ্ছে স্বর্ণ। হাত, গলায়, মাথায় অলংকারের ঠাসা। রাজকীয় বিয়ের আসর থেকে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা।
_20260227_142943726.jpg)
উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসেছিল বিজয়-রাশমিকার বিয়ের আসর। বিলাসবহুল প্রসাদে এক রাত থাকার জন্য গুনতে হয়েছে ২০ থেকে ৫০ হাজার টাকা। এবং কয়েকটি বিশেষ ভিলা রয়েছে যার খরচ প্রায় ৭০ হাজার টাকা। বোঝাই যাচ্ছে বিয়েতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠান, প্রীতিভোজের আসর, সাজানো সব মিলিয়ে বিজয়-রাশমিকার বিয়েতেও এখনও পর্যন্ত খরচ ছাড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা।

আগামী ৪ মার্চ তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে। রিসেপশনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। সেখানে দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান-কাপুর, বচ্চনদেরও।
ইএইচ/