images

বিনোদন

সাবেকি ধাঁচে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রথম পোস্টার

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

চরিত্রের পরিচিতি পর্ব দিয়ে প্রচারণায় নামে ‘বনলতা এক্সপ্রেস’। এবার প্রকাশ পেল ছবির প্রথম পোস্টার। আজ ২৬ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি।

সিনেমার সাবেকি ধাঁচের ওই পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘বনলতা এক্সপ্রেস’ এর অফিশিয়াল পোস্টার! From the team of ‘উৎসব’, বনলতা এক্সপ্রেস আসছে এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে?’’ অন্যদিকে পোস্টারে লেখা হয়েছে, ‘শতভগ খাটি বাংলা ছায়াছবি।’

এর আগে প্রকাশিত তারকাদের পরিচয় করিয়ে দেওয়ার ৩৪ সেকেন্ডের ভিডিওতে শুরুতেই চিত্রা চরিত্রে নজর কেড়েছিলেন সাবিলা নূর। এরপর একে একে দেখা যায় শরিফুল রাজের (ডা. আশহাব), জাকিয়া বারী মম(আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। জনপ্রিয় অভিনেত্রী আজমেরিকে দেখা যাবে সুরমা চরিত্রে।

643542820_122123915007077171_5074279575299653911_n

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে পর্দায় আসবেন মোশাররফ করিম।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ‘ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দেখা যাবে।