বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন ডালারে (৪৮৮ কোটি ৬৮ লক্ষ ৮৪) অ্যামাজন এমজিএম স্টুডিও সিনেমাটির সত্ত্ব কিনেছিল। কিন্তু মুক্তির তৃতীয় সপ্তাহে আশানুরূপ ফল করতে পারেনি। তীব্র সমালোচনার ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছেন ট্রাম্পের স্ত্রীর বায়োপিক।
এদিকে মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্রে ব্রিটিশ ব্যান্ড দল রোলিং স্টোনসের কালজয়ী গান ‘গিমি শেল্টার’ ব্যবহার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ছবির প্রযোজক মার্ক বেকম্যান দাবি করেছেন, কিংবদন্তি গায়ক মিক জ্যগার ব্যক্তিগতভাবে এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন।

বেকম্যানের মতে, ব্যান্ড দলটি এই সিনেমার গল্পকে রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা না করে একজন সাধারণ নারী থেকে ফার্স্ট লেডি হওয়ার গল্প হিসেবে বিবেচনা করেছে। তবে মিক জ্যাগারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রযোজকের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
রোলিং স্টোনসের মুখপাত্র জানিয়েছেন, গানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এবিকেইসিও-এর সাথে প্রযোজকদের চুক্তি হয়েছে। এতে ব্যান্ডের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না।
‘মেলানিয়া’ সিনেমায় রোলিং স্টোনসের গান ছাড়াও গানস এন’ রোজেস, গ্রেস জোন্স এবং প্রিন্সের মতো শিল্পীদের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক কারণে তাঁরা এই প্রস্তাবে ফিরিয়ে দিয়েছিলেন।

প্রিন্সের এস্টেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিন্স কখনোই তাঁর গান ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হোক তা চাইতেন না। সিনেমার সাউন্ডট্র্যাকে ভিলেজ পিপল-এর ‘ওয়াইএমসিএ’ এবং মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ গানটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইএইচ/