images

বিনোদন

‘‌‌‌ইত্যাদি’র দর্শকদের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

দীর্ঘ সময় ধরে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘‌‌‌ইত্যাদি’। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় রোজার ঈদে প্রচারিত হবে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। 

ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। 

জানা গেছে, দর্শকপর্বের নির্বাচিত চারজনের সঙ্গে সরাসরি অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের ফাঁকে ফাঁকে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু স্টুডিওতে উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ ও ভাবনার খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে। করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ইএইচ/