বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। সম্প্রতি তার ক্যানসারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম।
গেল কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণে দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি ছোট সার্জারি করা হয়েছে। অস্ত্রোপচারের পর শোয়েব সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে জানান, ‘সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন সে (দীপিকা) স্থিতিশীল আছে। শুধু শরীরে সামান্য ব্যথা রয়েছে, তবে চিন্তার কিছু নেই।’

দীপিকার অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে দেখা যায় তাঁদের। শোয়েব জানান, সবার ভালোবাসা ও দোয়ার জন্যই অপারেশন সফল হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
রিবার সূত্রে জানা গেছে, এখন কিছুদিন বিশ্রামে থাকবেন দীপিকা। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগির কাজে ফিরবেন। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শোয়েব।
২০১৮ সালে শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর কোল আলো করে একমাত্র ছেলে রুহান। এখন তার বয়স প্রায় দুই বছর।
ইএইচ/