images

বিনোদন

কেবিনে নেওয়া হয়েছে তানিয়া বৃষ্টিকে 

বিনোদন প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

গতকাল রোববার অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপসারণ করা হয়। এরপর অভিনেত্রীকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়। আজ সোমবার কেবিনে স্থানন্তর করা হয়েছে তাকে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ।

ঢাকা মেইলকে সকাল আহমেদ বলেন, ‘আজ সোমবার কেবিনে নেওয়া হয়েছে তানিয়া বৃষ্টিকে। সকাল দশটার দিকে স্থানন্তর করা হয়েছে তাকে।’
গতকাল তিন ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে বৃষ্টির। রাত আটটা চল্লিশে সম্পন্ন হয়। সে সময় সকাল আহমেদ বলেছিলেন, ‘অপারেশন সম্পন্ন হয়েছে তানিয়া বৃষ্টির। তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। বিকেল চারটার সময় ওকে (তানিয়া বৃষ্টি) অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আটটা চল্লিশে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসক জানিয়েছেন সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টিউমার অপসারণ করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল তাকে কেবিনে দেওয়া হতে পারে।’

tania_bristy_20260215_162021459

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাথায় অপারেশনের বিষয়টি জানিয়েছিলেন বৃষ্টি। 

তার পোস্টে দেখা গিয়েছিল, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

image_20260215_161942319

এরপর তানিয়া বৃষ্টির অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঢাকা মেইলকে বলেছিলেন, ‘আজ (গতকাল রোববার) বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।’ 

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছিল, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

আরআর