বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
আজ ১৪ ফেব্রুয়ারি শ্রেণী বর্ণ নির্বিশেষে ভালোবাসায় ভাসছে সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও উদযাপন করছেন দিনটি। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এই দলে। স্বামী আদনান আল রাজীবের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুকে অন্তরঙ্গ ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব আর ভালোবাসার পথচলা—তার মধ্যে এক বছর আমাদের সংসার। আজ যদি আবার নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’
মেহজাবীন-আদনানের ছবিগুলো মন ভরিয়েছে অনুসারীদের। মন্তব্যের ঘর তারা ভরিয়েছেন ভালোবাসায়। কেউ লিখেছেন, এভাবেই সারাজীবন একসাথে থাকুন। অন্য এক জনের কথায়, জীবন আরও সুন্দর হোক।
দীর্ঘ ১৪ বছরের পথচলা মেহজাবীন-আদনানের। গেল বছরের ফেব্রুয়ারিতে ঘর বাঁধেন তারা। এক বছর হলো এক ছাদের নিচে। সামাজিক মাধ্যমে দুজনের বিভিন্ন মুহূর্ত দেখে বোঝা যায় দাম্পত্য জীবন বেশ উপভোগ করছেন তারা।