Dhaka Mail Logo

বিনোদন

‘ঈদের মতো পরিবেশ, আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ 

বিনোদন প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়ে উচ্ছ্বসিত জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।

ঢাকা মেইলকে বললেন, ‘ভোট দিয়েছি। আশা করি আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ঈদের মতো পরিবেশ বিরাজ করছে। খাব ভালো লাগছে।’ 

রবির কথায়, ‘আমি না বললেও সবাই জানে কীসে ভোট দিয়েছি। কেননা বিএনপির প্রচারণায় ছিলাম। ধানের শীষেই ভোট দিয়েছি। আশা করি আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

নতুন সরকারের কাছে গায়কের প্রত্যাশা, ‘সুন্দর বাংলাদেশ চাই। যেখানে আমরা শিল্পীরা উন্মুক্তভাবে গাইতে পারব। নির্ভয়ে সাংস্কৃতিক চর্চা চালাতে পারব।’ 

রবি চৌধুরী ছাড়া ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মনিরা ন্যান্সিসহ অনেকে। আজ ১২ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।