images

বিনোদন

জনপ্রিয়তাকে খুব একটা আমলে নিই না: স্পর্শিয়া

রাফিউজ্জামান রাফি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

স্পর্শের রঙে রঙিন ‘ব্যাচেলর পয়েন্ট’। তাকে ঘিরে পাশা-কাবিলাদের প্রতিযোগিতা বিনোদনের খোরাক জোগাচ্ছে। চরিত্রটিতে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে ফোনালাপ জমেছিল ঢাকা মেইলের। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘স্পর্শ’ হিসেবে কেমন বোধ করছেন?  

বেশ ভালো বোধ করছি। ফ্রেন্ডলি টিম, কমেডি জনরা, সিনগুলো মজার হয়, কাজ ছাড়াও সেটে খুব মজা হয়। এনজয় করছি। 

626745969_1424716049665326_667725911484321643_n

স্পর্শকে ঘিরে কাবিলা-পাশা-জাকিরদের মধ্যে উন্মাদনা ও প্রতিযোগিতা চলে। বাস্তবে এরকম অভিজ্ঞতা… 

স্কুল লাইফ থেকে এগুলো ফেস করছি। ক্লাস ফাইভ-সিক্সে পড়ার সময় থেকে স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকত। আমার রিকশার পেছনে অন্য স্কুলের ছেলেরা দৌড়াত। আমার নিজের স্কুলের নিয়মকানুন অনেক কড়া ছিল। কিন্তু অন্য স্কুলের ছেলেরা যারা আমাদের স্কুলে ও লেভেল এ লেভেলের কোচিং করতে আসত তারা ‘টাঙ্কিবাজি’র খুব চেষ্টা করত। 

কাবিলা-পাশা-জাকিরদের মধ্যে বাস্তবে আপনি কাকে বেছে নেবেন? 

বাস্তবে এগুলো পাত্তাই দিই না। স্পর্শও পাত্তা দেয় না। 

490346602_1168713131932287_4142998118060560293_n

আপনি এমনিতেই জনপ্রিয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হওয়ার পর সেটি কি বাড়ল? 

জনপ্রিয়তাকে আমলে নিই না খুব একটা। ক্যারিয়ারের শুরুতে ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে একটি কাজ করেছিলাম। ওনি আমাকে উপদেশ দিয়েছিলেন— তুমি অনেক জনপ্রিয় হবে। সেই জনপ্রিয়তাকে যদি নিজে ওপর প্রভাব ফেলতে দাও তাহলে পড়ে যাবে। তার ওই কথাটা এখনও মানি। তারকাখ্যাতি, জনপ্রিয়তাকে কাছে আসতে দিই না। তবে আমি খুব আশীর্বাদপুষ্ট যে বাংলাদেশের এত মানুষ আমাকে ভালোবাসেন। কিন্তু সেগুলোর প্রভাব নিজের ওপর পড়তে দিই না। সাধারণ মানুষের মতো চলাফেরা করি। যেহেতু এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখি তাই জানি না, জনপ্রিয়তা কতটুকু বেড়েছে বা কমেছে। তবে গুড ফিডব্যাক তো আসেই। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। 

স্পর্শকে দেখে আপনার দর্শকদের কী প্রতিক্রিয়া? 

আমার দর্শকরা সবসময় আমাকে একটু ভিন্ন চরিত্র, ভারি গল্পে দেখে অভ্যস্ত। তাদের জন্য এটা নতুন কিছু। সবাই ইতিবাচকভাবে নিচ্ছেন এবং খুব খুশি হচ্ছেন। কারণ আমাকে নিয়মিত দেখা যাচ্ছে। কেননা আমি নিয়মিত স্ক্রিনে থাকি না। শেষ সিঙ্গেল নাটক করেছি গেল ঈদে। অন্য আর্টিস্টরা মাসে চার-পাঁচটা কাজ করলেও আমার সেরকম করা হয় না। কিন্ত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সুবাদে প্রতিমাসেই আমাকে দেখা যাচ্ছে। দর্শকরা এতে খুব খুশি। 

489420642_1163893792414221_5728658910122308090_n

ব্যস্ততা কী নিয়ে? 

সামনে দুই ঈদ। কাজের ব্যস্ততা আছে। এই ঈদে নির্বাচনজনিত কারণে কাজ কম। তাছাড়া রোজায় কাজ করাটা আমার জন্য কষ্টকর। তাই ওইসময় শুটিং এড়িয়ে যাই। কোরবানি ঈদে বেশি কাজ করা যায়। দুই ঈদ মিলিয়ে কিছু ওটিটি-নাটকের শুটিং হচ্ছে। শেষ হলে ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। 

নতুন সিনেমা… 

গত নভেম্বরে একটা সিনেমা করার কথা ছিল। স্থগিত হয়ে গেছে। হয়তো সামনে নভেম্বরে হবে। কেননা শীতকাল ছাড়া হবে না। এর বাইরে আপাতত সিনেমাজনিত ব্যস্ততা নেই। 

462739926_1023948986408703_8512537576623575485_n

ভালোবাসা দিবসে বিয়ে করেছেন। দিনটি ঘিরে পরিকল্পনা কী? 

এই ভালোবাসা দিবসে আমার বিয়ের দুই বছর হবে। এর আগে কখনও ভ্যালেন্টাইন’স ডে আমার কাছে বিশেষ ছিল না। বিবাহবার্ষিকীর কারণে তারিখটা এখন আমার কাছে বিশেষ। আমাদের দুজনের কিছু পরিকল্পনা আছে এ উপলক্ষে। 

আরআর