images

বিনোদন

বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্ব 

বিনোদন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

দর্শকদের বিনোদনের ক্ষুধা মেটাতে আবারও নতুন ধামাকা নিয়ে হাজির দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। মুক্তি পেল কাজল আরেফিন অমি পরিচালিত মেগা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’- এর পর্ব ৬৫-৭২। ছুটির দিনের অবসর জমিয়ে তুলতে নতুন ৮টি পর্ব এখন এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে শুধুমাত্র বঙ্গ-তে। 

এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে টানটান উত্তেজনা, রহস্য আর হাসির খোরাক দিয়ে। ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে আসছে নতুন সব মোড়। হাবু ভাইয়ের ১ লাখ টাকা বেতনের চাকরির রহস্য, পাশা ভাইয়ের নতুন হুমকি, আর ব্যাচেলরদের নিত্যনতুন কান্ডকারখানা—সব মিলিয়ে জমে উঠবে এবারের গল্প।

vlcsnap-2026-02-05-15h37m02s752

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই দর্শকদের মধ্যে জল্পনা শুরু হয়েছে জাকির আর হাবু ভাইয়ের গল্প কোন দিকে মোড় নেবে অথবা স্পর্শিয়াকে নিয়ে নতুন কোনো গল্পের শুরু হবে কি না? ফ্ল্যাটের পরিবেশ উল্টাপাল্টা করতে নতুন কেউ আসছে কি না— এমন নানা প্রশ্নের উত্তর মিলবে চ্যাপ্টার ৯-এর নতুন পর্বগুলোতে।

বঙ্গ কর্তৃপক্ষের মতে, “ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের আবেগের জায়গা। মাসের প্রথম সপ্তাহে নতুন এপিসোড রিলিজ করার যে প্রতিশ্রুতি আমরা দর্শকদের দিয়েছিলাম, তার ধারাবাহিকতা বজায় রেখেই মুক্তি পেল এই নতুন পর্বগুলো। দর্শকরা বন্ধু-বান্ধব এবং পরিবার নিয়ে পর্বগুলো উপভোগ করবেন বলে আমাদের বিশ্বাস।”