images

বিনোদন

সুমন কল্যাণের গান ‘আমাদের ছেড়ে যাওয়া’, উৎসর্গ আইয়ুব বাচ্চুকে 

বিনোদন প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

দেশের প্রথিতযশা সংগীত পরিচালক হিসেবে খ্যাতি রয়েছে সুমন কল্যাণের। মনের মতো কথা পেলে নিজের জন্য সুর মাখেন তাতে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে তিনি কণ্ঠে তুলেছেন ‘ আমাদের ছেড়ে যাওয়া’ নামের একটি গান। সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি তিনি উৎসর্গ করছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে। 

628284581_10235248423343651_2077637797563589956_n

আমাদের ছেড়ে যাওয়া সাথে থাকার চেয়েও সুন্দর, যে ভালোবাসায় বেঁধেছিলাম ঘর ঠিক ততটাই হয়ে গেছি পর— এমন কথামালায় গানটি লিখেছেন জীবক বড়ুয়া। ভালোবাসা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির লিরিক্যাল ভিডিও।

গানটি নিয়ে সুমন কল্যাণ বলেন, ‘আমার এই গানটি আজ প্রকাশিত হলো। গানটি আমি আমাদের রক আইকন স্যার আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করছি। ২০২৬ এ একুশে পদকে সন্মানিত হলেন তিনি এটা খুবই গর্বের বিষয় সংগীতের সবার জন্য।’ 

476443505_3956580971255824_7220288762003552421_n
গীতিকার জীবক বড়ুয়া

বিষয়ভিত্তিক গানে বেশি পাওয়া যায় সুমন কল্যাণকে। তিনি গান বেঁধেছেন পপ সম্রাট আজম খান, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীসহ দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে।