images

বিনোদন

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’

বিনোদন ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় আয়োজিত হয়ে গেল ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় পুরুস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এবারের আসরে নতুন ইতিহাসের সাক্ষী হলো বিশ্ব। সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে র‍্যাপার জে-জি-র রেকর্ড ভেঙেছেন র‍্যাপার কেনড্রিক লামার।  

উল্লেখযোগ্য বিভাগে কারা বছরের সেরা 

    সেরা পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা 

    সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন

    সেরা ড্যান্স-পপ রেকর্ডিং: লেডি গাগা 

    সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে 

    সেরা র‍্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার 

    সেরা র‍্যাপ পারফরম্যান্স: ক্লিপস (ফিচারিং কেনড্রিক লামার এবং ফ্যারেল উইলিয়ামস) 

    সেরা র‍্যাপ গান: কেনড্রিক লামার (ফিচারিং লেফটি গানপ্লে) 

    সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স: কেনড্রিক লামার এবং সিজা (SZA)

    সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: লিওন থমাস 

    সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: কেহলানি 

    সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: লিওন থমাস 

    সেরা আরঅ্যান্ডবি গান: কেহলানি

    সেরা রক অ্যালবাম: টার্নস্টাইল  
    
    সেরা রক পারফরম্যান্স: ইয়ংব্লাড 

    সেরা মেটাল পারফরম্যান্স: টার্নস্টাইল 

    সেরা রক গান: নাইন ইঞ্চ নেলস

    সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: দ্য কিউর 

    সেরা অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স: দ্য কিউর 

    সেরা কনটেম্পরারি কান্ট্রি অ্যালবাম: জেলি রোল

    সেরা ট্র্যাডিশনাল কান্ট্রি অ্যালবাম: জ্যাক টপ 

    সেরা কান্ট্রি সোলো পারফরম্যান্স: ক্রিস স্ট্যাপলটন 

    সেরা কান্ট্রি গান: টাইলার চাইল্ডার্স 

    সেরা ফোক অ্যালবাম: আই অ্যাম উইথ হার 

    সেরা মিউজিকা আরবান অ্যালবাম: ব্যাড বানি 

    সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ব্যাড বানি 

    সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: টাইলা 

    সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: এফকেএ টুইগস 

    সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: টেম ইম্পালা 

    সেরা মিউজিক ভিডিও: ডোচি

    সেরা কমেডি অ্যালবাম: নেট বারগাটজে  

    বছরের সেরা প্রযোজক: সারকুট 

    বছরের সেরা গীতিকার: অ্যামি অ্যালেন 


ইএইচ/