বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
১৪ বছরের ছোট স্বামী সপ্তর্ষি মৌলিককে নিয়ে কম কথা শুনতে হয়নি পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সেনগুপ্তকে। কেউ কেউ তাকে অভিনেত্রীর ছেলে বলেও কটাক্ষ করেছেন। এবার সেসব নিয়ে মুখ খুললেন সোহিনী।
ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক পডকাস্টে সোহিনী এ প্রসঙ্গে বলেন, 'আমি এটা ভাবিনি। আমার সব সময় মনে হয়েছিল সপ্তর্ষি আমার থেকে অনেকটা বড়। ও আমাকে অনেক কিছুতে বাঁচায়। আমি এটা তখনও ভাবিনি, এখনও ভাবি না। এখনও আমি শুনি দু' একজন বলে, ও নাকি পালিয়ে যাবে। আমি সে কথা ওকে এসে বলিও। সঙ্গে বলি আমিও তো পালাতে পারি। তারপর ও আমাকে বলে, ‘তুমি পালাতে পারবে না। কারণ আমি বেস্ট’।'
সংসার জীবন শুরু দিকের কথা ভাগ করে অভিনেত্রী বলেন, ‘তখন সপ্তর্ষি নান্দিকার থেকে স্টাইপেন পেত। মাস গেলে ৬০০ বা ৭০০ টাকা পেত।’ পাশ থেকে সপ্তর্ষি বলেন, ‘একটু বেড়ে ছিল ১৫০০ টাকা।’ তখন আমাদের বিয়ে হয়েছে। আমি তখন স্কুলে চাকরি করি। ও পুরো টাকাটাই সংসারের জন্য দিয়ে দিত। তখন শ্যামবাজারে আমাদের রিহার্সাল হতো। আমি একটা সময় খেয়াল করলাম ওর ফিরতে দেরি হচ্ছে। কারণ ও হেঁটে রাজাবাজার থেকে শ্যামবাজার পুরো রাস্তাটা যাতায়াত করত।'
সোহিনী বলেন, ‘সেই সময় ওকে খাবার দিয়েছিলাম। ও খেতে চায়নি। আমি ওকে জিজ্ঞাসা করি যে ও কেন খেতে চাইছে না। তখন ও বলে, ’আমি সংসারে যা টাকা দিই তাতে এই খাবার হয় না'। তারপর আমি ওকে বলি যে মাসে আমি পারব আমি চালাবো। সে মাসে তুই চালাতে পারবি সেই মাসে তুই চালাবি'।'
এর আগেও ঘর বেঁধেছিলেন সোহিনী। তবে সে সংসার টেকেনি। পরে ২০১৩ সালে থিয়েটারে পরিচয় হয় সপ্তর্ষির। সেখানেই বন্ধুত্ব। পরে প্রেম। বয়স বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৩ মাস প্রেমের বিয়ে করেন তারা।