images

বিনোদন

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘অভিনন্দন’

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

 বাংলাদেশ টেলিভিশননে (বিটিভি) আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠানটির উপস্থাপক রশীদ সাগর এসব তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল রাত ৯টায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। দীর্ঘদিন পর এরকম একটি অনুষ্ঠান দশর্কদের পূর্ণ বিনোদন দিতে পারবে বলে মনে করছেন তিনি।

জানা যায়, বাংলাদেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত শিল্পী মনির খান, শফিমন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডলের কণ্ঠে থাকে সঙ্গীত পরিবেশনা। ৩৬ জুলাইকে উপজীব্য করে রচিত পুঁথি পাঠ করেছেন গুণী শিল্পী আরিফ দেওয়ান। অভিনয়-শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের জণ্য অভিনন্দন জানানো হবে রবেন্য শিল্পী আবুল হায়াতকে। রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন কমল সরকার, সমন্বয় ইদ্রিস নিয়াজ ও প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।

এমএইচএইচ/এআর