বিনোদন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও অভিনেত্রী খুশি মুখার্জিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার পাল্টা জবাবে এবার সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন খুশি।
সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে খুশি বলেন, ‘এই মামলায় যদি সূর্যকুমার যাদব হেরে যান, তাহলে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করব।’ অভিনেত্রীর দাবি, তাঁদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা ছিল বন্ধুত্বপূর্ণ। এতে কোনো অসংলগ্নতা বা অশালীনতার জায়গা নেই।
খুশি জানান, এখনও পর্যন্ত তিনি কোনো আইনি নোটিশ পাননি। এবং কারও বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্যও করেননি। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি আলোচনায় থাকার জন্য ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বাড়িয়ে তুলছেন।
![]()
অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের উসকে দিয়েছে যাদব ও খুশি বিতর্ক।
ঘটনার সূত্রপাত হয়েছিল পাপারাজ্জিদের সঙ্গে এক আলাপচারিতায় খুশির করা মন্তব্য থেকে। সেখানেই তিনি দাবি করেন, সূর্যকুমার যাদব নাকি নিয়মিত তাঁকে মেসেজ করতেন। তার এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিনেত্রীর মন্তব্যের জেরে সূর্যকুমারের এক ভক্ত ও ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
ইএইচ/