বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
বেশ কয়েকদিন ধরে শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন ভাসছে। শোনা যাচ্ছে, শাকিব খানের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন তিনি। তবে প্রথম সন্তান জন্মের মতো এবারও বিষয়টি অস্বীকার করছেন। স্পষ্ট না করে কৌশলে এড়িয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। অভিনেত্রীর উপস্থিতিতে চেয়ে সবার চোখ আটকে গেছে তাঁর সাজপোশাক আর হাঁটার ভঙ্গিতে। ক্যামেরায় ধরা পড়া তাঁর শারীরিক গড়ন দেখে মনে হচ্ছে মা হতে চলেছেন তিনি। তে ফের জোরাল হয়েছে মা হওয়ার গুঞ্জন।
বিশেষ ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখমুখি হন বুবলী। নতুন সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রশ্নের মুখে পড়েন তিনি। দ্বিতীয়সন্তান প্রসঙ্গে কৌশলে এড়িয়ে গেছেন। বুবলী বলেন,‘ব্যক্তিগত বিষয় নিয়ে সবারই আগ্রহ থাকে, এটা আমি সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরাই দর্শকদের প্রতিক্রিয়া আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো আয়োজন হবে, তখন এসব বিষয় নিয়ে কথা হবে। আজ আমি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই আজ এই আলোচনা থাক।’

গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হয় উল্লেখ করে তিনি বলেন, “আমি একাধিক নিউজ দেখেছি, যেখানে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে, ‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে পাওয়া যায় না। শুটিংয়ের সময় ফোন ধরা সম্ভব হয় না ঠিকই, কিন্তু অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না পেলে বুঝতে হবে, বিষয়টি নিয়ে আমরা আপাতত কথা বলতে চাইছি না। অথচ কথা না বলেই বক্তব্য বানিয়ে দেওয়া হয়—এটা দুঃখজনক।”
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ শাকিব খান-বুবলীর ঘর আলো করে জন্মগ্রহণ করেন তাঁদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর।
ইএইচ/