Dhaka Mail Logo

বিনোদন

তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’ 

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন বা ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমানটি। তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও উচ্ছ্বসিত। 

সেই আবেগ-অনুভূতির কথার সুরে সুরে থেকে প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজের ‘নেতা আসছে’ গানে। 


‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে’―এমন কথায় গানটি লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

সম্প্রতি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে গানটি। গানটি প্রকাশের পর থেকেই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের পাশাপাশি, গানটি নতুন করে সাংস্কৃতিক মাধ্যমেও তার প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে।