Dhaka Mail Logo

বিনোদন

লুইপার গানে নুসরাত-যশ

বিনোদন প্রতিবেদক

০৮ জুলাই ২০২২, ০৪:৩৩ পিএম

ঈদ সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান ও কণ্ঠশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান প্রকাশে। শ্রোতারাও এ সময় নতুন গানের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ঈদ উপলক্ষে টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘হারিয়ে গেলাম’। দ্বৈত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী লুইপা ও ভারতের কণ্ঠশিল্পী পাপন। গানটির কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছেন তাপস।

মিউজিক ভিডিওর ফ্রেমে চমক হিসেবে রোমান্সে বন্দী হয়েছেন টলিউডের হার্টথ্রব তারকা যুগল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।

luipa

৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীত জগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশির্বাদ, তাঁর গানগুলো গাইতে পারছি।’

প্রতিষ্ঠানটি জানায়, তারই ধারাবাহিকতায় ৮ জুলাই রাত ৮ টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হতে যাচ্ছে টি এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ।

গানটির টিজার লিংক: 

আরআর