images

বিনোদন

প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস 

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

সুরে শ্রোতাদের নিজের দিকে টানলেও গ্র্যামিজয়ী সংগীত তারকা মাইলি সাইরাস এবার সবার মনোযোগ কাড়লেন ব্যক্তিগত তথ্য দিয়ে। জানালেন বিয়ে করেছেন তিনি। প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সেরেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

১ ডিসেম্বর দিবাগত রাতে ছিল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রিমিয়ার। সেখানে প্রেমিকসহ হাজির হয়েছিলেন সাইরাস। ম্যাক্সের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার মুহূর্তে গায়িকার অনামিকায় হাসছিল ‘বাগদানের আংটি’। এরপরই ছড়ায় বিয়ের গুঞ্জন। সাইরাসও ভাঙেন নীরবতা।  

1675944068-e326bc7ad1251d18fe065c90f91974db

পিপল ম্যাগাজিনের মতে, ‘লিলি’ ব্যান্ডের ভোকালিস্ট মোরান্ডোর সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন সাইরাস। সেই বছর হলিউডের একটি অনুষ্ঠানে তারা হাত ধরে পোজ দিয়েছিলেন। আর ছবিটি প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন রটেছিল।

মুক্তির অপেক্ষায় আছে জেমস ক্যামেরুনের ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এটি ‘অ্যাভেটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ক্যামেরনের ছবিতে ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি।