বিনোদন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
দীর্ঘদিনে ধরে চলা প্রেমের গুঞ্জনের ইতি টানলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সামান্থা। অনেকটা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
গত বছরের শুরু থেকে শোবিজ অঙ্গনে তাঁদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। সোমবার (১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সামান্থা লিখেছেন ‘০১.১২.২০২৫’। যা তার বিয়ের দিনকে ইঙ্গিত করে।
_20251201_120440157.jpg)
ছবিতে দেখে গেছে, সামান্থা লাল টুকটুকে বেনারসি সঙ্গে মানানসই স্বর্ণের গয়না, খোঁপায় ফুল ও হাতে মেহেন্দি পরেছেন। নির্মাতা রাজের হাতে হাত রেখে গাল ভর্তি হাসি নিয়ে অনুরাগীদের সুখবর দিলেন অভিনেত্রী। তাঁদের বিবাহ খবর প্রকাশ্যে আসতেই সরগরম সোশ্যাল মিডিয়ায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী এবং সহশিল্পীরা।
সামান্থা এবং রাজের পেশাগত বন্ধনও দীর্ঘদিনের। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু এবং ‘সিটাডেল: হানি বানি’–তে সামান্থা অভিনয় করেছেন, আর রাজ ছিলেন পরিচালকের ভূমিকায়। ‘দ্য ফ্যামিলি ম্যান’ওয়েব সিনেমায় কাজের সময় ঘনিষ্টতা বাড়তে থাকে এরপর দুইজনের মন দেওয়া নেওয়া হয়।

এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ শ্যামালি দে-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০২২ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল তাঁদের সংসার জীবন।
ইএইচ/