বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
সৃজিত-মিথিলার সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে— দীর্ঘদিন উত্তর খুঁজছেন অনেকে। একটি অংশ তো ধরে নিয়েছে ঠিকঠাক নেই দুজনের সংসার। দীর্ঘদিন ধরে সৃজিতকে কলকাতায় ফেলে ঢাকায় সময় কাটাচ্ছেন মিথিলা। এর পেছনে অনেকে সম্পর্কের টানাপোড়েনকে দায়ী করছেন।
এবার সমালোচকদের মুখ ঝামা ঘষে দিলেন সৃজিত-মিথিলা। সম্প্রতি একটি ছবি মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবিতে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
নীল-সাদা আকাশের নিচে দাঁড়িয়ে তোলা ছবিতে দেখা যায় মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেছেন। সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট আর আইরা নেভি ব্লু শীতের পোশাক পরেছেন।

মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ সৃজিত কি এখনও আপনার স্বামী? তিনি বলেন, ‘হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।’
কলকাতা যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’
মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।
ইএইচ/