বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যুগল শাড়িকাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিশার একটি পোস্টে প্রেমের গুঞ্জনে উত্তাপ ছড়িয়েছে।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দুটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমি তাকে জোর করে গোলাপি দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করেছিলাম।’একটি ছবিতে দেখা যায় এক যুবককে বুকে টেনে নিচ্ছেন তিশা। অপর ছবিতে দেখা যায়, বুকে জড়িয়ে দুজন দুজনের চোখে চোখ রেখে কিছু বলছেন!

স্টোরি দেওয়ার কিছুক্ষণ পর পোস্টটি সরিয়ে নেন তিশা। ছবি সরিয়ে নিলেও তিশার সঙ্গে ওই যুবকের ছবি ভাইরাল হয়েছে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে প্রেমিক যুগলের ছবি প্রকাশ করে লিখেছে, বয়ফ্রেন্ড মুহায়মান জায়ানের সঙ্গে তানজিন তিশা!
খোঁজ নিয়ে জানা গেছে, মুহায়মান জায়ান একজন ব্যবসায়ী। তিনি গুলশানে বসবাস করছেন। ওই ব্যবসায়ীর সঙ্গে সত্যি সত্যি চুটিয়ে প্রেম করছেন তিশা!
তিশা প্রেম নিয়ে এক ঘনিষ্ট সহকর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) গণমাধ্যমকে বলেন, ‘তিশা ও জায়ান ৬ মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়।’

এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া মেলেনি। তবে তিশার সহকারী পরিচয় দিয়ে নিলয় নামের একজন বলেন, ‘আপু ঘুমাচ্ছেন।’ এরপর অপেক্ষা করেও উত্তর পাওয় যায়নি।
এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার প্রেমের খবরে আলোচনায় আসেন তিশা। হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদল, আফরান নিশো, জাবিন ইকবাল জাহিন নামের এক ফ্যাশন ডিজাইনার এবং সর্বশেষ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল।
ইএইচ/