Dhaka Mail Logo

বিনোদন

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে 

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ। গতকাল সোমবার রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।’

জানা যায়, মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন হাসান মাসুদ। সেসময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তাকে ভর্তি হতে হবে। এরপর তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। করেছেন সাংবাদিকতাও। অভিনয়ে নাম লিখিয়ে অল্প দিনেই পান জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ উল্লেখযোগ্য।