images

বিনোদন

মেহজাবীন বলেছিলেন টলিউড ছবিতে প্রস্তাব পাওয়ার কথা, অস্বীকার নির্মাতার

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

দেশের বাইরের ছবির প্রস্তাব এর আগেও ফিরিয়েছেন মেহজাবীন চৌধুরী। বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন। গেল মাসে জানান ফেরানোর তালিকায় আরও এক সিনেমা যুক্ত হয়েছে। 

টলিউডের বহুরূপী ছবির জন্য ভাবা হয়েছিল তাকে। কিন্তু প্রস্তাব ফিরিয়েছেন মেহজাবীন। গেল আগস্টে এক পডকাস্টে জানান তিনি। এ খবর ছড়াতেই মেহজাবীনকে প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন ছবির পরিচালক নন্দিতা রায়। 

539697278_1326068728888352_555127134918333032_n

ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিতা বলেন, ‘আমার পক্ষ থেকে এ রকম কোনো প্রস্তাব পাঠানো হয়নি।’ এদিকে ‘বহুরূপী’ পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ মুখার্জি। শিবপ্রসাদের থেকে মেহজাবীন প্রস্তাব পেয়েছেন কি না, সেটা জানেন না উল্লেখ করে নন্দিতা বলেন, ‘আমি আর শিবপ্রসাদ সব কাজ একসঙ্গে করি। পরিচালনা-প্রযোজনা সবটাই। শিবুও বহুরূপীর ক্ষেত্রে সমান দায়িত্ব পালন করেছে। আর বাংলাদেশে ওর অনেক চেনাজানা। ওর পক্ষ থেকে অনুরোধ পাঠানো হয়েছিল কি না, সেটা জানি না। তবে আমি কোনো প্রস্তাব পাঠাইনি।’

গত আগস্ট মাসে প্রচারিত এক পডকাস্টে মেহজাবীন জানিয়েছিলেন শুধু বহুরূপী নয়, টালিউড ইন্ডাস্ট্রির এক সুপারস্টারের সিনেমাও ফিরিয়ে দেন মেহজাবীন। অভিনেত্রী বলেন, ‘অফার এলেই যে গ্রহণ করে নিতে হবে, সেটা নয়। কথা হয়তো ওই পর্যায়ে এগিয়ে যায়নি, তাই কাজ করা হয়নি।’

557645355_1357427012419190_8508591249559225813_n

মেহজাবীনের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘সাবা’। সিনেপ্লেসে চলছে ছবিটি। এর আগে গেল বছর ‘প্রিয় মালতী’ নামে আরও একটি ছবি মুক্তি পায় তার। দেশ-বিদেশে প্রশংসিত হয় ছবিটি।