Dhaka Mail Logo

বিনোদন

খাঁটির চতুর্থ বর্ষপূর্তি, ছিলেন চয়নিকা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

‘বিশুদ্ধতা ও ভালোবাসার মেল বন্ধনে চলি একসাথে, হাতে হাত রেখে।’ এই স্লোগান নিয়ে পথ চলছে নারী উদ্যোক্তাদের গ্রুপ খ তে খাঁটি। গতকাল ২৫ অক্টোবর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে লায়ন’স ক্লাবে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানের। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে ছড়া আবৃত্তি, গ্রুপের সদস্যের বক্তব্য, গজল, ছড়া গান, গান পরিবেশন, শিশুদের ক্রীড়া অনুষ্ঠান। দুপুরে কেক কেটে খ তে খাঁটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। 

u5UVL7bA

অনুষ্ঠানের অতিথি চয়নিকা চৌধুরী বলেন, ‘ঘর সংসার সামলে সর্বক্ষেত্রে যে নারীরা এগিয়ে যাচ্ছে এতে আমি গর্ববোধ করি। এত সুন্দর নারী উদ্যোক্তাদের মিলনমেলায় এসে আমার খুব ভালো লাগছে। সবার চোখে যে আত্মবিশ্বাসের ছটা দেখতে পাচ্ছি তা ধরে রেখে সামনে এগিয়ে যাবেন আপনারা। এটাই প্রত্যাশা আমার।’  

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবিন। তিনি বলেন, ‘আমি নিজে একজন ব্যবসায়ী নারী। আমার সামনে এতজন উদ্যোক্তা দেখে খুবই খুশি লাগছে। আমাদের নারীদের অনেক বাঁধা পেরিয়ে সামনে এগুতে হয় কিন্তু কখনও হাল ছাড়া যাবে না,চেষ্টা চালিয়ে যেতে হবে।’ 

7-lNvllc

খাঁটির অ্যাডমিন কাজী নওশীন লায়লা বলেন, ‘খ তে খাঁটি মূলত আমার বিজনেস গ্রুপ হলেও সকল মেম্বারদের জন্য উন্মুক্ত। কারণ সবাইকে নিয়ে বড় হতে চাই। একতা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমরা যারা উদ্যোক্তা নিজেদের প্রয়োজনীয় জিনিসটা যদি গ্রুপ থেকে কেনাকাটা করি আরেকজন উদ্যোক্তার সাপোর্ট হবে সেটা। নারীশক্তির মূল্যায়ন আর চাকরি করব এই ভাবনা থেকে বের হয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্হানের ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’


অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সবুজ আয়াত, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শারমিন সেলিম তুলি, ব্লু মাল্টিমিডিয়া সল্যুশনের সত্ত্বাধিকারী আফসানা রুমকি, সাংবাদিক সাজিদা ইসলাম পারুল, নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী হাসিনা আনছার, মেন্টাল হেলথ এন্ড সাইকো সোশ্যাল কাউন্সিলর রিসালাতুন্নাহার, নবেরা ডেন্টাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশেক ওসমানী এবং পারফেক্ট ইলেকট্রনিকসের ফাউন্ডার ও সিইও গোলাম শাহরিয়ার কবীর। 

PTEEsVva

একপর্যায়ে গ্রুপের বেস্ট সেলারদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া স্টলে উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। বায়ারদের প্রদান করা হয় শুভেচ্ছা। শিশুদের জন্য ছিল উপহারের ব্যাগ, মাসকট এবং দেশীয় ব্লকের শাড়িতে আয়োজন করা হয়েছিল র‍্যাম্প শোয়ের।