Dhaka Mail Logo

বিনোদন

অনন্যাকে ভুল পথে চালিত করেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২ এএম

বলিউড সিনেমায় প্রেমের সংজ্ঞা পাল্টে দিয়েছিলেন শাহরুখ খান। তার অভিনীত বেশিরভাগ সিনেমায় অন্যরকম ভালোবাসার গল্প দেখা গেছে। আর সেকারণেই শাহরুখ বলিউডের রোমান্টিক হিরো হিসেবে খ্যাতি পেয়েছেন। 

সরল প্রেমের আদর্শ হিসেবে তরুণ প্রজন্মের কাছে শাহরুখ আদর্শ পুরুষ। তবে এ প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের কাছে প্রেমের ক্ষেত্রে মোটেই আদর্শ পুরুষ নন তিনি। তার মতে, শাহরুখ তাদের প্রজন্মকে ভুল পথে চালিত করেছেন। সিনেমায় তার প্রেম থেকে ভুল শিক্ষা নিয়েছেন। 

Anyana Pandey
‘গেহরাইয়াঁ’ ছবির একটি দৃশ্যে অনন্যা পাণ্ডে । ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি অনন্যা অভিনীত ‘গেহরাইয়াঁ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিতে তার অভিনয় নজর কেড়েছে সবার। প্রেম আর বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এই ছবির কাহিনি। 

এই ছবির প্রেক্ষাপটে প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্যা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘শাহরুখ খানের ছবি দেখে বড় হয়েছি আমি। মনে করতাম, এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই যে আমাকে পাগলের মতো ভালবাসবে। তার প্রেমে ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।’

anayna
অনন্যা পাণ্ডে । ছবি: ইনস্টাগ্রাম

সাম্প্রতিককালের ‘আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা বলেছেন, ‘এখন অনেক বেশি অ্যাক্সেস। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গিয়েছে। কেউ যদি সংসার করতে না চায় সেটাকে ভুল ভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।’

শাহরুখের খুব কাছের বন্ধু অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে। পারিবারিক সম্পর্ক তাদের। সেই সূত্রে শাহরুখের মেয়ে সুহানার সঙ্গে বন্ধুত্ব অনন্যার। ছোটবেলা থেকেই শাহরুখের বাড়িতে আসা-যাওয়া তার। নিজের মেয়ের মতোই অনন্যাকে স্নেহ করেন শাহরুখ। 

আরএসও