images

বিনোদন

সংগীত শিল্পী তানজীব সারোয়ারের বাগদান, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। এরইমধ্যে বাগদান সেরেছেন গায়ক। খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন। সাবা সানজিদা রহমানের সঙ্গে নতুন জীবন শুরু করছেন তিনি। 

পাত্রী সানজিদা রহমান পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। বাগদানের খবর দিয়ে তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’

559105382_1555807948923384_5530433222296401579_n

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ।’

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী।’অ্যালবামটির সব গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার।