images

বিনোদন

কেন তুমি দিন দিন দানবে পরিণত হচ্ছো: সাফা কবির

বিনোদন ডেস্ক

০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

প্রযুক্তির বিড়ম্বনায় নাজেহাল তারকারা। অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকতে নিজের ফেসবুকে তারকারা নিজের ছবি প্রকাশ করেন। ওই পোস্টগুলো কখনও কখনও তাঁদের মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। এই যেমন সম্প্রতি ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। তবে ধর্মীয় বিভাজনকে নিয়ে কটাক্ষ মোটেও ভালোভাবে নেননি শোবিজ তারকারা। মেহজাবীন চৌধুর, আরশ খান, রাশেদ মামুন অপুসহ অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। 

image

এবার সাইবুর বুলিং নিয়ে সোচ্চার হলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, “তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো?  তুমি এত নেতিবাচক কেন হচ্ছো? কখনও কি নিজেকে জিজ্ঞেস করেছ ঘুমাতে যাওয়ার আগে— ‘আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কী আনন্দ পাচ্ছি?’ কখনও কি নিজেকে এমনটা প্রশ্ন করেছো? যদি না করে থাকো, তাহলে এখন থেকেই করা শুরু করো।” 

এরপর তিনি লিখেছেন, ‘কারণ এভাবে চললে তুমি কখনও একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।’

484630676_1260021612146068_7102147423279427062_n

সবশেষে সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়েছে তিনি লিখেছেন, সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন। 

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘@১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।

ইএইচ/