images

বিনোদন

বিজয়ের সমাবেশে মৃত্যুর মিছিল, নরেন্দ্র মোদি-রাহুল গান্ধীর শোক

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

সদ্য রাজনীতিতে পা দেওয়া থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দূর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় ভারতের রাজনৈতিক নেতারা নিহত পারিবারের প্রতি শোক-সমাবেদনা জানিয়েছেন।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

vijoy_gg

এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে মৃতবরণকারী পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবং আহতদের সুস্থতা কামনা করেছেন। নিজ দলের কর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনোই দুর্ঘটনাটি ঘটে।

vijoy-1

সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। সামাজিকমাধ্যম এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

ইএইচ/