Dhaka Mail Logo

বিনোদন

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

ক্রিকেট উত্তাপে ভাসছে দেশ। এশিয়া কাপের আজকের ম্যাচের মুখমুখি হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ। যে দল জয় পাবে, সেই দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। এই যখন পরিস্থিতি তখন সোশ্যাল মিডিয়ায় জুড়ে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের জন্য শুভেকামনা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বাদ যাননি শোবিজ তারকারা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্টের মাধ্যমে দেশের ক্রিকেটাদের উজ্জীবিত করেছেন। অভিনেত্রী লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। 

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে ক্রিকেটপ্রেমীরা উষ্ণতা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্যে করেছেন, ‘বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।’ অন্য একজন লিখেছেন, ‘অহংকার করা যাবে না। আত্মবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ আমরাই জিতব!’ 

ইএইচ/