Dhaka Mail Logo

বিনোদন

মৃত্যুর আগে যে রোগে ভুগছিলেন জুবিন, জানালেন আনু মালিক

বিনোদন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম

প্রিয় কণ্ঠে আর কখনও সুর খেলবে না। তাই জুবিন গার্গকে শেষবারের মতো চোখের দেখা দেখতে আসামের গুয়াহাটির রাস্তায় অনুরাগীদের ঢল। গায়কের আকস্মিক মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এমনকি তার সহকারীর বিরুদ্ধে অবহেলার অভিযোগে থানায় মামলা হয়েছে। এবার গায়কের মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন গীতিকার ও সুরকার আনু মালিক।  

অনু জানিয়েছেন, বোনের মৃত্যুতে জুবিন ভেঙ্গে পড়েছিলেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গায়কের বোনের। প্রয়াত গায়ক নিজের অসুস্থতার কথাও জানিয়েছিলেন সঙ্গীত পরিচালককে। 

আনু মালিকের কথায়, ‘জুবিন আমাকে বলতেন হঠাৎ হঠাৎ চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। সেটা শুনে ভালো করে চিকিৎসা করাতে বলেছিলাম। তার পরে যোগাযোগ কমে যায়। জুবিন আর ফোন করেনি। চলেই গেল।’

তিনি যোগ করেন,’আসামি, বাংলা, মণিপুরি, বোরো, এমনকি মরাঠি ও মলায়লি ভাষাতেও গান গেয়েছেন জুবিন। উনি (জুবিন গার্গে) লাইভ অনুষ্ঠানে অসাধারণ পারফর্ম করতেন। মৃত্যুর খবরটা শুনে মন খুব খারাপ হয়ে গেল।’

zuben-garg

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। জুবিনের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। তার মৃত্যুতে আসামে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 

রোববার ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ঢলনামে ভক্ত-অনুরাগীদেরা। চোখের জ্বলে গায়ককে শেষ বিদায় দেন তারা। 

দীর্ঘ সংগীত জীবনে ৪০টিরও বেশি ভাষায় ৩৮ হাজারের মতো গানে কণ্ঠ দিয়েছেন জুবিন। ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটির মাধ্যমে গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি আসামের ‘রাজপুত’ নামে পরিচিত। 

ইএইচ/