বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
টলিউডে ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন রুক্মিণী। দেবের প্রেমিকা হিসেবে যতটা পরিচিত ততটাই নিজ গুণে। তবে ক্যারিয়ারটা তার অন্যরকম হতে পারত। কেননা টলিউডে পা রাখার আগে শাহরুখ খানের সিনেমায় প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু কিং খানকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিজেই জানিয়েছেন রুক্মিণী। তিনবি জানান ’রব নে বানা দি জোড়ি’ ছবির জন্য তিনি ডাক পেয়েছিলেন। কিন্তু সেই ডাক প্রত্যাখ্যান করেন।
রুক্মিণীর কথায়,’’আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার কাছে ’রব নে বানা দি জোড়ি’ সিনেমার অডিশনের অফার আসে। ওঁরা নতুন কোনও মুখ খুঁজছিলেন, যে মডেলিং করে। অনুষ্কা শর্মার তখন ব্যাঙ্গালোরে মডেলিং করেন বেশ নাম ডাক হয়েছিল। তেমনই কলকাতায় আমি। ওঁরা আমাকে অনেক বার বলেছিলেন। কিন্তু আমি না করে দিয়েছিলাম। তখন বয়স অল্প ছিল বলেই বোধ হয় ভুলটা করেছিলাম।’’
রুক্মিণীকে সবশেষ দেখা গেছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’সিনেমায়। ছবিটি সম্প্রতি বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। এতে রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়।