Dhaka Mail Logo

বিনোদন

শুভশ্রীকে বউদি ডাকার সাহস নেই কারও

বিনোদন ডেস্ক

২৭ জুন ২০২২, ১০:১৯ এএম

বেশিরভাগ মেয়ের জীবন রান্নঘারেই শেষ হয়ে যায়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটাই চলে আসছে যুগ যুগ ধরে। তবে সেই রান্নাঘরে বদলে যাওয়া নারীর গল্প নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় নির্মাণ করেছেন ‘বৌদি ক্যান্টিন’ শিরোনামের একটি ছবি।

রান্নাবান্না খুব একটা পারদর্শী নন শুভশ্রী। তবে এই ছবিতে অভিনয় করতে গিয়ে রান্না শিখতে হয়েছে। এমনকি সবজি কাটাও শিখেছেন তিনি।

শুভশ্রী বলেন, ‘রান্নায় একেবারে পারদর্শী নই। এই ছবিটা করতে গিয়ে কাটিং-চপিং শিখতে হয়েছে। বিয়ের আগে প্রচুর রান্না করতাম। কিন্তু বিয়ের পর একেবারে সেই অভ্যাসটা বদলে গিয়েছে। আমার স্বামী-শাশুড়ি কেউ চান না যে, রান্নাঘরে ঢুকে সময় নষ্ট করি।’

এদিকে সিনেমার নাম ‘বৌদি ক্যান্টিন’ হলেও তাকে কেউ বৌদি ডাকতে সাহস পান না। এ নিয়ে শুভশ্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সাহস করে কেউ আমাকে বউদি ডাকতে পারে না। তবে হ্যাঁ, আমার খুব প্রিয় একজন মানুষ রুদ্রনীল দা’ বিয়েতে ভাসুর হিসেবে আমাকে আশীর্বাদ করেছিলেন। হি ইজ মাই ফেভারিট ওয়ান।’

পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন পরমব্রত। এ ছাড়া আছেন সোহম চক্রবর্তী। এটির চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী গঙ্গোপাধ্যায়। এরইমধ্যে ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

আরএসও