images

বিনোদন

সিনেমার গানে আমার দেওয়ার কিছু নেই: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ক্যারিয়ারের এক বড় সিদ্ধান্তের কথা জানালেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনি স্পষ্ট ভাষায় জানান, সাম্প্রতিক সময়ে অনেক বড় সিনেমার গান ফিরিয়ে দিয়েছেন। এমন প্রস্তাব যা সাধারণ কেউ কল্পনাও করতে পারে না। 

প্রিন্সের কথায়, ‘অনেকগুলো সিনেমর কাজ ফিরায় দিছি যা কেউ কল্পনাও করতে পারে না। আমি যাকে পছন্দ করি এমন এই সময়ের সবচেয়ে বড় এবং সম্মানিত একজন যাকে কেউ ফেরায় না। একটা ফোন পাওয়া তো দূর তাঁর কাছে যাওয়ার জন্য বসে থাকে।’

কথার সূত্র ধরে তিনি আরও বলেন, ‘তাঁর সাথে দেখা করতে পারি নাই। কারণ সিনেমায় আসলে আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যাই বলেন সিনেমার গান আসলে নায়ক পরিচালকের গান হয়। আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেয়ার কোনো মানে হয় নাহ।’ 

সবশেষে লেখেন, ‘আমি কেবল অডিওর গানে থাকব যেখানে মা, এত কষ্ট কেন ভাসলবাসায়, আজ জন্মদিন তোমার, বাবা, বাংলাদেশ (আমার সোনার বাংলা), যদি হিমালয় হয়ে, তুমি বরুনা হলে মাটি হব মাটি কেন কর কান্না কাটি, তাহসানের আমার ছিপ নৌকোয় এসো, তপুর সোনার মেয়ে ভুবন ডাঙার হাসি, তানজির তুহিনের আলো বা মিনারের একাকিত্বের কোনো মানে নেই-এর মতো আমার গান হবে।’ 

ইএইচ/