images

বিনোদন

নতুন ব্যবসায় মৌ খান 

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম

ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয়। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ। অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই তিনি যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে।

এ প্রসঙ্গে মৌ জানান, ১৯৭০ সাল থেকে ঐতিহ্যবাহী ব্র্যান্ড আল-হারামাইন পারফিউমস্ দেশে সুনামের সঙ্গে কাজ করছে। আনুষ্ঠানিকভাবে ফেজমো লিমিটেড (ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম)-এর সঙ্গে আমি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছি।

54e4c6ad-3c3c-46d3-8823-f97d18b318d6

যোগ করে তিনি বলেন, ‘এটি হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে যে কেউ তার পছন্দের পণ্য কেনা-বেচা করতে পারবে। এরই মধ্যে বেশ কিছু বিক্রেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রযুক্তির কল্যাণে এখন সবকিছু অনলাইন কেন্দ্রিক। সেই জায়গা থেকে বলব- এই প্ল্যাটফর্ম আস্থার একটি নাম। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়া যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আল-হারামাইন পারফিউমস্, গ্রুপ সিফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি পরিমল কুমার ধর, আল-হারামাইন পারফিউমস্ গ্রুপ অফ কোম্পানি’সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।

9f00ce69-9d7a-41ed-9711-35e45bcafed4

ফেজমো লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চিত্রনায়িকা মৌ খান এবং লিগ্যাল অ্যাডভাইজার রেজা সিকদার।

মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো।

4477c464-7f69-4da5-b305-451db4ae15b7

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।