images

বিনোদন

হোটেল থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম

জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও কৌতুক শিল্পী কলাভবন নাভাসা মারা গেছেন। গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির এর্নাকুলামের ছোটানিক্কারার একটি হোটেল থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা কোনো আত্মহত্যা বা খুনের ঘটনা নয়। অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, নাভাস তাঁর আসন্ন মালয়ালাম চলচ্চিত্র ‘প্রকাম্বনমে’-এর শুটিংয়ের জন্যে কোচির এনার্কুলামে গিয়েছিলেন। শুটিং শেষে তিনি হোটেলে ফিরে যান। দীর্ঘক্ষণ ধরে ঘর থেকে বের না হওয়ায় অভিনেতার কক্ষে গিয়ে তাঁকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। ঘরের মধ্যে অভিনেতাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে তাঁরা। 

এরপর তাঁকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এর্নাকুলামের পুলিশ জানিয়েছে, অভিনেতার কক্ষে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। মৃতদেহ বর্তমানে ছোটানিক্কারার এসডি টাটা হাসপাতালে রাখা হয়েছে। আজ (২ আগস্ট) কালামাসেরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাঁর মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

একজন সংগীত শিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৈতন্যম’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।  

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী রেহনা নাভাস এবং তিন সন্তান। অভিনেতার মৃত্যুতে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। 

ইএইচ/