বিনোদন ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম
ফের বিয়ে করলেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। পাত্রের নাম কুইন্টিন টিমোথি। গেল ২০ জুন তাঁদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। সামাজিকমাধ্যম বিয়ের সুখবর ভাগ করে নিয়েছেন পিয়া নিজেই।
পিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওতে প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা যায় সাদা গাউন পরিহিত, হাতে একগুচ্ছ সাদা ফুল। অন্যদিকে, বরের সাজে রয়েছে হালকা বাদামী রঙের ব্লেজার।
_20250709_120236214.jpg)
পোস্টের ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘চিরকালের প্রতিশ্রুতির দিন।’ ওই পোস্টে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
জানা গেছে, পিয়ার স্বামী কুইন্টিন টিমোথি একজন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বসবাস করেন তিনি। তবে পাত্র সম্পর্কে এখনও বিস্তারিত সামনে আনেননি পিয়া।

বলে রাখা ভালো, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে নাম লেখান পিয়া বিপাশা। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন।
‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিষেক হওয়া মডেল-অভিনেত্রী পিয়ার দ্বিতীয় বিয়ে এটি। দেশ ছাড়ার আগে পিয়া বিপাশার সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তানও আছে।
ইএইচ/