Dhaka Mail Logo

বিনোদন

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সাল মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক জীবনীসংক্রান্ত চলচ্চিত্র। যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হয়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটিতে তার অভিনয় করা নিয়ে এবার কথা বলেছেন অভিনেত্রীর স্বামী ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন, হুঁশিয়ারি ফারুকীর

আজ সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্ন জবাবে বলেন, ‘প্রত্যেকে তার প্রফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে? অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না।’

mujib1_bmdb_image

উপদেষ্টা যোগ করেন, ‘অভিনয় তার (তিশা) প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে মুজিব সিনেমা করতে হয়েছে। অভিনয় তার প্রফেশন, এখানে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারি নাই।’

ফারুকী উপদেষ্টা, উচ্ছ্বসিত তিশা

বলে রাখা ভালো, শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত  সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। 

ইএইচ