images

বিনোদন

হাসপাতালে কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর

বিনোদন প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৯ এএম

ফের ঢালিউডে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই কাউকে অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে পা রাখেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঠাণ্ডাজনিত সমস্যার কারণে এভার কেয়ার হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় ডলি জহুরকে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক রয়েছে। তবে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

পরে এক ভিডিও বার্তায় নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, ‘আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠাণ্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌ব।’

Dolly Johur
ডলি জহুর । ছবি: সংগৃহীত

ডলি জহুর বর্তমানে একমাত্র ছেলে রিয়াসাতের সঙ্গে অস্ট্রেলিয়াতে বসবাস ক‌রেন। সেখান থেকে দুই বছর পর জানুয়ারি মা‌সে ঢাকায় ফেরেন তিনি।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে পা রাখেন। এখন পর্যন্ত এক শ ৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান।

আরএসও